• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শামীমা আক্তার প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল মেট্রো থানা জাতীয়তাবাদী মহিলা দল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রাজিব ভূইয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম এস এস  বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব পহেলা বৈশাখ: ফাহিম পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন কুড়িগ্রামে দাসের হাট বুজুর্গ মাজার ও মসজিদে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ মুসল্লিরা

পূবাইলে সাংবাদিকদের সম্মানে ওসির ইফতার পার্টি 

Reporter Name / ২৬১ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার করেছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম।ওই সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও অংশ নেন ইফতার পার্টিতে।

সোমবার ২৩তম রমজানের রোজা শেষে পূবাইল থানা কমপ্লেক্সে এই ইফতার পার্টির আয়োজন করে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম।

ইফতারের পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করে মাওলানা সাইফুল্লাহ।

আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে ছিলেন পূবাইল প্রেসক্লাব সভাপতি ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সিনিয়র সভাপতি দৈনিক যুগান্তরের মহানগর প্রতিনিধি ও এশিয়ান টিভির গাজীপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন,পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও আমার সংবাদের পূবাইল প্রতিনিধি রবিউল আলম, সাধারণ সম্পাদক ও সোনালী খবরের সাংবাদিক আল আমিন সরকার, পূবাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের পূবাইল প্রতিনিধি রফিকুল ইসলাম,পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, মর্নিং পোষ্টের বিশেষ প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া, ঢাকা টাইমস এর টঙ্গী ও পূবাইল প্রতিনিধি মোহাম্মদ রাজীব হোসেন,দৈনিক দেশ বর্তমানের জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক দেলোয়ার হোসেন,মাসুদ ভূঁইয়া, আলমগীর হোসেন প্রমুখ।

ইফতার পার্টিতে শুভেচ্ছা বক্তব্যে অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন এলাকার সাংবাদিকদের নিয়ে ইফতার করে মতবিনিময় করতে পেরে খুবই ভাল লাগছে।বিভিন্ন ব্যস্ততার কারণে সাংবাদিক বন্ধুদের পবিত্র রমজানে ইফতার উপলক্ষে একত্রিত হওয়া বছরের অন্য সময়ে হয়ে উঠেনা। এতে করে সাংবাদিক ও পুলিশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হয়। একে অপরের সম্পোরক হিসাবে কাজ করে আইনশৃঙ্খলা উন্নতি কল্পে কাজ করবো এটাই আমার পবিত্র রমজানের প্রত্যাশা।


More News Of This Category
bdit.com.bd