• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

পূবাইলে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

Reporter Name / ৩০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

আসিফ রায়হান :
গাজীপুর মহানগরীর পূবাইল হারিবাড়ী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল,ম্যাগাজিন ১ রাউণ্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাদিম (৪৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ ।
বুধবার দুপুরে এ তথ্য জানান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা (পুলিশ) জানতে পারি বুধবার (১৫জানুয়ারী) দিবাগত রাতে আসামী নাদিমের হেফাজতে মাদক ও অস্ত্র রয়েছে এবং পূবাইল থানাধীন হাড়ীবাড়িরটেক এলাকায় তার বড় বোন ইলা মনির বাসায় তিনি অবস্থান করছে।পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই মারফত আলী ও এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে নাদিমের বড় বোন ইলা মনির বাসায় তল্লাশী করে তার দেখানো মতে একটি কালো রংয়ের ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল এক রাউন্ড বুলেট ও তার ঘরে থাকা ওয়ার ড্রপের ভিতর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১,৪০,০০০/-টাকা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম বলেন,ইতিপূর্বে অস্ত্র ও মাদক মামলায় তিনি একাধিকবার জেল ও খেটেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd