• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

নিউ ইউনিয়নে ঈদের নামাজ পড়লেন ১৫১, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের এমপি আলহাজ্ব আব্দুল মালেক সরকার

Reporter Name / ৩৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন ঐতিহ্যবাহী (আন্ধারিয়া পাড়া বাজার) ঈদগা মাঠে নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন আলহাজ্ব আব্দুল মালেক সরকার এমপি, ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া।

এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি এই উপজেলার চেয়ারম্যান ছিলেন। এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন আর এই খবর ফুলবাড়িয়া উপজেলার সর্বত্র পৌছে যায়। পুরো উপজেলাতে আস্থা তৈরি করতে সমর্থন হন এবং হেভিওয়েট প্রার্থী কে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন।

খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখে এখনো এলাকার ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন এবং জনগণকে সঠিকভাবে সেবা প্রদান করে যাচ্ছেন।

এ সময় তিনি বলেন, ঈদ হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় উপহার। ঈদ সবার জন্য শান্তির বার্তা নিয়ে আসে।

এই উৎসবের মাধ্যমে ধনী-দরিদ্র, ধর্ম, বর্ণ ও শ্রেণি- বৈষম্যসহ সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়। মানুষের মাঝে একে অপরের সঙ্গে আত্মার বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধনকে আমাদের সবসময় অটুট রাখতে হবে।

নামাজ শেষে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও ঈদের কোলাকুলি করেন এবং তিনি ঈদগাহ মাঠের জন্য বিশেষ সহযোগিতার কথা ঘোষণা করেন।

নামাজ শেষে খতিব সাহেব উপস্থিত মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে সারাবিশ্বের মানুষের শান্তি কামনা করে দোয়া করা হয়।


More News Of This Category
bdit.com.bd