• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

নৌকা মার্কার বিজয় নিশ্চিতে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০ টায় স্থানীয় কুটুমবাড়ি কনভেনশান সেন্টারে আয়োজিত এই সভায় ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১৫১,ময়মনসিংহ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি মহোদয়, জেলা আওয়ামী লীগ এর সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জ্যেষ্ঠ সহ সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুর রাজ্জাক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ কুদ্দুস সহ উপজেলা আওয়ামী লীগ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, এছাড়াও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অপর দিকে দিন ব্যাপী বর্ধিত সভায় নৌকা প্রার্থী কে বিজয়ী করার লক্ষ্যে ফুলবাড়িয়া উপজেলার ১৩ টি জরুরী বিশেষ বর্ধিত সভা করার নির্দেশনা দিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ। উৎসব মূখর পরিবেশে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে সকল ইউনিয়নের ও ওয়ার্ডে কেন্দ্র কমিটি করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। বিশেষ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd