• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা

দৃষ্টিনন্দন মেইন গেটের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করবে–ডক্টর মুহাম্মদ তাজুল ইসলাম

Reporter Name / ৫১৬ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজে দীর্ঘ প্রত্যাশিত দৃষ্টিনন্দন মেইন গেট নির্মাণ কাজ ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে কলেজের গেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমস শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় বিদ্যুৎসাহী সদস্য ও আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, গভর্ণিং বডির সদস্য ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, এডঃ মফিজ উদ্দিন মন্ডল, মো. গোলাম মোস্তফা, ডা. সেলিম রেজা, চান্দালী সরকার, শফিকুল ইসলাম তোতা, প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম নয়ন, শিক্ষক প্রতিনিধি সাইফুন নাহার, স্বাচিপ ফুলবাড়ীয়া শাখার সাধারণ সম্পাদক বিলকিস খানম পাপড়ি উপস্থিত ছিলেন।

ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,১৯৭২ সালে প্রতিষ্ঠিত কলেজের জরাজীর্ণ গেটটি অপসারণ করে আধুনিক ও দৃষ্টি নন্দন গেটের কার্যক্রম শুরু হল।কলেজটির সাথে আমার আবেগ জড়িত।মেইন গেটটি হবে দৃষ্টিনন্দন ডিজাইন। যা কলেজের ঐতিহ্যস্থাপনার অংশ হিসেবে কাজ করবে।
স্থাপনাটির নির্মাণ কাজ শেষ হলে কলেজটির সম্মুখভাগের প্রবেশ অংশের চিত্র পাল্টে যাবে। ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ সড়কে যাতায়াতের সময় দৃষ্টিনন্দন মেইন গেটের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করবে।


More News Of This Category
bdit.com.bd