• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

দুই ঘণ্টার চেষ্টায় পেট্রোলের দোকানের আগুন নেভালো ফায়ার সার্ভিস

Reporter Name / ৪৮৩ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের প্রধান সড়কের ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের লেলিহান শিখায় আশপাশের প্রায় পাঁচটি দোকান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানের একটি ড্রাম থেকে আরেকটি ড্রামে পেট্রোল সরানোর সময় আগুন লাগে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় ইসলাম এন্ড ব্রাদার্সর নামক দোকানটি। এছাড়া তাদের একটি সরিষার তেলের মিল পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দোকানের মালিক নুরুল ইসলাম বলেন, দোকানের ছেলে ও কর্মচারী ছিল। শুনেছি পেট্রোল এক ড্রাম থেকে আরেক ড্রামে স্থানান্তর করার সময় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি, ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় শুধু আমাদেরই।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ইসলাম এন্ড ব্রাদার্স দোকানে ডিজেল, পেট্রোল ও সরিষার তেল বিক্রি করে। দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


More News Of This Category
bdit.com.bd