• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান

ছাড় পাওয়া ২৬ আসনে নাম নেই জাপার যেসব হেভিওয়েট নেতার

Reporter Name / ৪৩১ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: দফায় দফায় বৈঠকের পর জাতীয় পার্টিকে (জাপা) ২৬ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ১৪ দলের শরিকদের ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এসব আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না। তবে এসব আসনে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ছাড় পাওয়া এই ২৬ আসনে নাম নেই জাতীয় পার্টির অন্তত তিনজন হেভিওয়েট প্রার্থীর। তারা হলেন- দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, দলের কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি সালমা ইসলাম; দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

এদিকে আসন নিয়ে আলোচনা আরও দীর্ঘ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আসনসহ নানা বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত আলোচনা হতে পারে।

জাপার রওশনপন্থিরা এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এ অংশে রওশন এরশাদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, রুস্তম আলী ফরাজীসহ বর্তমান চারজন এমপি রয়েছেন। রওশনের পক্ষ থেকে জিএম কাদেরের কাছে দাবি ছিল, তার অনুসারী অন্তত ৬০ জনের মনোনয়ন নিশ্চিত করা। এ ছাড়া বহিষ্কৃতদের আবারও দলে ফিরিয়ে নেয়া।

রওশন, সাদ ও রাঙ্গা ছাড়া জিএম কাদেরপন্থিরা আর কাউকে মনোনয়ন দিতে রাজি নয়। এ কারণে কাদেরপন্থিদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিরোধী দলের এ নেতা।


More News Of This Category
bdit.com.bd