• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

গাজীপুরের পূবাইলে হাত পা বাধা মরদেহ উদ্ধার

Reporter Name / ৫৩৪ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মোবাইল ফোন টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পূবাইল থানা পুলিশ।

ভিকটিম ওই গার্ডের নাম মীর আলতাব হোসেন (৬৫), সে গাজীপুর মহানগরীর ৪০ নং ওয়ার্ড এর মেঘডুবী গ্রামের মৃত মীর কাজিমুদ্দিন মাষ্টার এর ছেলে ।

সোমবার সকালে নগরীর মেঘডুবী ডাক্তার বাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে ভেতরে তার হাত পা বাধা মরদেহ দেখতে পায় তার ছেলে সবুজ।

এর আগে মোবাইল টাওয়ার প্রতিষ্ঠানের লোকজন আলতাব কে ফোনে না পেয়ে তার ছেলেকে বিষয়টি অবগত করলে সে ঘটনাস্থলে এসে তার বাবার হাত পা বাধা মরদেহ দেখতে পায়।

পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হাসান জানান, লাশ দেখে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত শেষ হলে আরো বিস্তারিত জানা যাবে,আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd