• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি

অসহায় পরিবার এর মাঝে, ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের ঈদ উপহার

Reporter Name / ৪৮০ Time View
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে, ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ।

৮ এপ্রিল (সোমবার) রাতে, ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক মাজহারুল ইসলাম সজল ও যুগ্ম-আহবায়ক-১, মাহমুদুল হাসান ও সদস্য আল-আমিন হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।

মাজহারুল ইসলাম সজল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতিগত ঐতিহ্য। ধর্ম যার যার উৎসব সবার’ মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তি আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সব সময় আমাদের এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে।”

যুগ্ম-আহবায়ক-১, মাহমুদুল হাসান বলেন “যে কোনো সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আগামী ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী অগ্রণী ভূমিকা পালন করবে।”


More News Of This Category
bdit.com.bd