• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম পূবাইলে ‘তুহিন স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লতা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান এর মায়ের ইন্তেকাল গাজীপুরের পূবাইলে হাত পা বাধা মরদেহ উদ্ধার পূবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া জমকালো আয়োজনে শেষ হলো এক্টিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে ক্লাস পার্টি

সিএমপির সাবেক কমিশনার সাইফুল গ্রেপ্তার

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও ছাত্র নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা থাকায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।’

সিএমপির একটি সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিসিএস ২০তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রোরেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


More News Of This Category
bdit.com.bd