• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ

Reporter Name / ৭৫৭ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৩৮টি সোনার বার জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে সোনার এই বারগুলো জব্দ করা হয়। ওমানের মাস্কাট থেকে অবতরণ করা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজালাল বিমানবন্দরে অবৈধ সোনা আসছে। এতে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে ওমানের মাস্কাট থেকে আসা ওভি-৪৯৭ নম্বর ফ্লাইটটি রামেজিং করা হয়।

তারা জানান, এ সময় সিট নং ২ (ডি-ই-এফ) এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৮টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

 


More News Of This Category
bdit.com.bd