• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান

রাষ্ট্র গঠনে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিচ্ছে ছাত্রদল : নাসির

Reporter Name / ৪২১ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, রাষ্ট্র গঠনের জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামত নিচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল।

তিনি বলেন, একবিংশ শতাব্দীতে যে ছাত্র রাজনীতি থাকা দরকার সেটি নিয়ে যে আলোচনা হচ্ছে সেটিকে স্বাগত জানিয়ে ছাত্রদের সঙ্গে আমরা আলোচনা করছি।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের বড়বাজারসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় বিএনপির পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরে দেশকে যে জায়গায় নিয়ে গেছে, দুঃশাসন, অপশাসন, এবং পিটিয়ে মানুষ হত্যা এবং জুলাই-আগস্ট এ যে গণহত্যা চালিয়েছে তার বিপরীতে একটি ইতিবাচক এবং কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ আমাদের লক্ষ্য। আমাদের দলের চিন্তাভাবনা, আমরা রাষ্ট্রকে কোন চোখে দেখতে চাই, সেই ভাবনাগুলো তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করছি। এটার নাম দিয়েছি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা।তিনি বলেন, আগামী নির্বাচনে ইনশাল্লাহ কেউ ভোট ডাকাতি করতে পারবে না। আগের রাতে ভোট দিয়ে দিতে পারবে না। আপনাদের মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক উপহার দেন।

লিফলেট বিতরণকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ রাকিবুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd