• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১

মুক্তিযোদ্ধাগণ কর্তৃক বীরমুক্তিযোদ্ধা জনাব অ্যাড. আব্দুর রাজ্জাক ‘কে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান

Reporter Name / ৭০৬ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন:

ফুলবাড়ীয়ার মুক্তিযোদ্ধাগণ কর্তৃক বীরমুক্তিযোদ্ধা জনাব অ্যাড. আব্দুর রাজ্জাক ‘কে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান করা হয়।

১৪ অক্টোবর ২০২৩ স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক জনাব নুরুল ইসলাম নুরু’র সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব অ্যাড. ইমদাদুল হক সেলিম। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ হারুন, সহ-সভাপতি জনাব মুমিনুল ইসলাম হযরত, অ্যাডভোকেট জনাব আব্দুল কুদ্দুস, অ্যাড. জনাব দুলালসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ, সামাজিক, রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তারা প্রবীণ রাজনীতিবিদ জনাব আব্দুর রাজ্জাক’কে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পদায়ণ করায় জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


More News Of This Category
bdit.com.bd