• বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পূবাইলে বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শামীমা আক্তার প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল মেট্রো থানা জাতীয়তাবাদী মহিলা দল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রাজিব ভূইয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম এস এস  বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব পহেলা বৈশাখ: ফাহিম পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহে নটরডেম কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার

Reporter Name / ১১৬৬ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার এসআই আশরাফুল আলম।

ইমতিয়াজ গালিব রিদম পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এসআই আশরাফুল বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে ওঠেন। বিকেলের দিকে তিনি তার রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন। বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করেন।

তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তারা। পরে সহপাঠীরাই তাকে সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আরও বলেন, লাশ মর্গে আছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তিনি কলেজে ছিলেন না। আজই ছুটি শেষে কলেজে ফিরেছেন। তার স্বজনরা এলেই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।


More News Of This Category
bdit.com.bd