• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

ময়মনসিংহে ডিবির অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

Reporter Name / ৪৪৬ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের একটি পিস্তল, ৩টি রিভলবার, ৪৭ টি ককটেল, ৩টি ধারালো অস্ত্র, ২৭৯ নেশাজাতীয় ইনজেকশন ও ৫ বোতল ফেন্সিডিল রয়েছে। দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে আসছে।

সোমবার রাতে ডিবির ওসি (ফারুক হোসেন) নেতৃত্বে ডিবির এসআই মোঃ আব্দুল জলিল, এসআই মোঃ রেজাউল আমীন বর্ষন, এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পুরোহিতপাড়ায় অভিযান পরিচালনা করে।

এ সময় সেলিম মিয়ার বসত ঘরের ভিতর থেকে অবৈধভাবে হেফাজতে রাখা (সেলিম মিয়া) একটি পিস্তল, ৩টি রিভলবার, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ টি এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মোঃ সেলিম মিয়া ও মোঃ জামিল নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারী চক্রের সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জামিলের নামে মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের সাথে জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


More News Of This Category
bdit.com.bd