• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name / ৬৩৮ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে ফুলবাড়িয়ায় দিনব্যপী নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃত্বে শোভা যাত্রা করা হয়। শোভা যাত্রাটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে গিয়ে সমাপ্ত হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ কামরুজ্জামান(ভিপি জামান) ও সাধারণ সম্পাদক মোঃ এনামুর রহমান রবি। আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি আলী আজগর, সুজন রতন দে, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা খান সোহাগ, মোঃ আল-এমরান, দপ্তর সম্পাদক আল মোজাহিদ হাসান সাগর সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সম্পাদক মণ্ডলী, সদস্য ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ সহ সকল পেশার মানুষ, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd