• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১

গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবী পূর্বপাড়া এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি। মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক ভোগান্তির বিষয় তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি। পরে তিনি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও দিকনির্দেশনার কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি বলেন, “যখন দেশ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। তারা কখনোই সফল হবে না।”

তিনি আরও বলেন, “গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে পাওয়ার জোর দাবি রয়েছে গাজীপুরের আপামর জনগণের।” সৈয়দ রাসেলের সঞ্চালনায় সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, গাজীপুর মহানগর পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি কালাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মানিক মিয়া, বিএনপি নেতা মান্নান মিয়া, চামুড্ডা গ্রামের সমাজসেবক নাসির দেওয়ান এবং পূবাইল থানা মহিলা দলের নেত্রী নাসরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা শেষে দেশ, জাতি ও স্থানীয় জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দোয়ার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে


More News Of This Category
bdit.com.bd