• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আসিফ রায়হান:

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানা এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি।

জানা গেছে, সম্প্রতি কাজ করার সময় অসাবধানতাবশত একটি ধারালো যন্ত্রের আঘাতে বকুল দেওয়ানের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে নজরুল ইসলাম খান বিকি তার বাসভবনে গিয়ে আহত বকুল দেওয়ানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ, বিএনপি নেতা মান্নান মিয়া, বিশিষ্ট সমাজসেবক শামসুল আলম পাটওয়ারী, বিএনপি নেতা বাতেন মিয়া, যুবদল নেতা আব্দুল গনি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা আহত বকুল দেওয়ানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।


More News Of This Category
bdit.com.bd