• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, জামায়াতের নিন্দা

Reporter Name / ১২২১ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডঃ আসিফ নজরুল সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার ওপর প্রচণ্ড আঘাত।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে আসিফ নজরুলের সঙ্গে কতিপয় দুষ্কৃতকারী উদ্ধত ও অশোভন আচরণ করেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন। আমরা এ অনভিপ্রেত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডে হেনস্তার শিকার হয়েছেন অধ্যাপক ড. আসিফ নজরুল। সেখানে কতিপয় দুষ্কৃতকারীর হাতে আইন উপদেষ্টার হেনস্তার শিকার হওয়ার একটি ভিডিও বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 


More News Of This Category
bdit.com.bd