• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ১০৩৯ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ই জানুয়ারি) সন্ধ্যার পর থেকে শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।

অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণ দেন যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. এম মনিরুজ্জামান মনির।

কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিক এর সভাপতিত্বে এ কর্মশালায় অংশ নেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, সাংগঠনিক সম্পাদক ও নুরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব গোলাম আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু,

কৃষক দলের আহবায়ক মোঃ নূরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান ,শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের জনসাধারণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd