• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ

মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রথম নারী মহাপরিচালক-ড. মোহসেনা বেগম তনু

Reporter Name / ৬২৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রথম নারী মহাপরিচালক (ডিজি) নিযুক্ত হয়েছেন ড. মোহসেনা বেগম তনু। রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

২৫ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি দায়িত্ব হিসাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি। এরআগে তিনি ইনস্টিটিউটের গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমান মহাপরিচালক ড. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হবেন।

মোহসেনা বেগম তনু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন। মেধাবী এ বিজ্ঞানী ১৯৯১ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ এবং তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশজুড়ে বাণিজ্যিক চাষাবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ড. মোহসেনা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সহধর্মিনী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। ছেলে অন্তিক মাহমুদ দেশের অন্যতম একজন ইউটিউবার এবং মেয়ে কানাডায় উচ্চতর শিক্ষায় নিয়োজিত।


More News Of This Category
bdit.com.bd