আসিফ রায়হান:
গাজীপুরের পূবাইল এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই পবিত্র ঈদুল আজহার মূল প্রতিপাদ্য। এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করুক।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করা সম্ভব। সকল ভেদাভেদ ভুলে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারে সেই কামনা করেন তিনি।
সোহেল খান পূবাইলবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।