• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি

কেন্দ্রের নির্দেশে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৬১৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ১০ দিনে পাঁচলাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এ ছাড়া, পরিবেশ দিবস-২০২৪ কে সামনে রেখে এককোটি গাছ লাগিয়ে গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে সংগঠনটি।

শনিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির শীর্ষ এই দুই নেতা জানান, আগামী এপ্রিল মাসের ২১ থেকে তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করা হবে।

কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের আহ্বান জানান তারা।

তারি ধারাবাহিকতায়, চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষা রাখতে কেন্দ্রীয় সংসদের নির্দেশে এক হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ মহানগর শাখা ছাত্রলীগ।

এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ আহবায়ক নওশেল আহমেদ অনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত এর নেতৃত্বে ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি আরও ১০ দিন চলবে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে: আম, কাঠাঁল, পেয়ারা সহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আহবায়ক শাহিন আলম, ফুয়াদ, সদস্য তাসিনুল ইসলাম তাসিন, রেদোয়ান, আলিফ কবির প্রান্ত, ময়মনসিংহ পলিটেকনিক ছাত্র নেতা মোঃ সাইদুল আল ইউসুফ, স্বাধিন, আশিক, ইন্জিনিয়ারিং কলেজ, টিটি কলেজ ও ৩৩ টি ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মহানগর শাখার প্রত্যেক নেতাকর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd