আসিফ রায়হান:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূবাইল থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আল-আমিন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মো. আল-আমিন বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, নানা সংকট ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রম করেছে। গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আল-আমিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারপারসন, চেয়ারম্যান, সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।