• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

পূবাইলে লতা হারবাল কারখানায় চাঁদাবাজির অভিযোগে আটক ১

Reporter Name / ৭১২ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় একটি নবনির্মিত প্লাস্টিক কারখানায় হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আব্দুল মান্নানকে (৬০) আটক করেছে পূবাইল থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মেঘডুবি এলাকা থেকে তাকে আটক করা হয়,এ বিষয় টি নিশ্চিত করেছেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মো. অমিরুল ইসলাম।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মোঃ ফিরোজ (৫০), পিতা-মৃত তাজুল ইসলাম, মাতা-আনোয়ারা বেগম, সাং-মেঘডুবি (পশ্চিমপাড়া), ওয়ার্ড নং-৪০, থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর— তিনি ‘লতা হারবাল ফ্যাক্টরি’র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটি সম্প্রতি মেঘডুবি বড়বাড়ী এলাকায় প্লাস্টিক কারখানা নির্মাণ কাজ শুরু করে।ওই এলাকার বাসিন্দা নাঈম (৩২), আব্দুল মান্নান (৬০) ও রানু বেগম (৫৫)সহ অজ্ঞাতনামা ৭-৮ জন দলবদ্ধ হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা নির্মাণ কাজে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় তারা প্রতিষ্ঠানটির মালিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়া গাড়ির ভেতরে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শ্রমিকদের বেতন বাবদ নগদ অর্থ লুটে নেয়া হয়।

মামলায় বাদী ফিরোজ আরও দাবি করেন, বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে কারখানার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: আমিরুল ইসলাম বলেন, পূবাইল থানাধীন মেঘডুবি (পশ্চিমপাড়া) এলাকায় লতা হারবালের নবনির্মিত প্লাস্টিক কারখানায় চাঁদা দাবি ও কর্মকর্তাদের গাড়িতে হামলার অভিযোগে আব্দুল মান্নান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।


More News Of This Category
bdit.com.bd