• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি

গাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন

Reporter Name / ১০১২ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি আধাপাকা মার্কেটে সোমবার বিকেল সাড়ে ৩টার আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে আনোয়ারা বেগম মার্কেটে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে কয়েকটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করত ব্যবসায়ীরা। আজ বিকেল সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম স্থানে ওই মার্কেটে আগুন লাগার ফলে মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী গাড়িগুলো জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে নেওয়া হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘সাড়ে ৩টার কিছু সময় পর আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।


More News Of This Category
bdit.com.bd