• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান

শপথ নিলেন ময়মনসিংহ-৩ আসনের নিলুফার

Reporter Name / ৪৪৪ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।

এসময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এবং নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী বেগম নিলুফার আনজুম শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল স্থগিত রাখা হয়। ১৩ জানুয়ারি ওই স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নিলুফার আনজুম ৫৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বিজয়ী জন।


More News Of This Category
bdit.com.bd