• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ

ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

Reporter Name / ৫৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন মেয়ে শিশু ও একজন ছেলে শিশু রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুরা হল- স্থানীয় বাসিন্দা মো. মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮) এবং প্রতিবশী মো. রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও তার ছোট ভাই মেহেদী (৬)।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ের এক খেজুর গাছ থেকে খেজুর পাড়তে গিয়ে তিন শিশু পানি পড়ে ডুবে মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানানো হবে।


More News Of This Category
bdit.com.bd