• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম পূবাইলে ‘তুহিন স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লতা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান এর মায়ের ইন্তেকাল গাজীপুরের পূবাইলে হাত পা বাধা মরদেহ উদ্ধার

পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

জনগনের সার্বিক কল্যানে আমরা রাজনীতি করি। বিগত দিনের কোন ঘটনা আমি উল্লেখ করতে চাই না। আপনারা জানেন বিদ্যুৎ উন্নয়নের নামে বিগত দিনে কি পরিমান টাকা পয়সা লুটপাট হয়েছে। সেই তুলনায় বিদ্যুৎ এর কোন উন্নয়ন হয় নাই। এজন্যই লোড সেডিং বেড়েছে। লোড সেডিং বন্ধ করার জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রয়োজন। আমাদের সরকার গঠন হলে বাজেট এনে পরিকল্পনা করে পূবাইল কালীগঞ্জের লোড সেডিং কমানোর চেষ্ঠা করব। আজ শনিবার(১৪ ফেব্রুয়ারি )সকালে কালীগঞ্জ ০৫ আসনের নব নির্বাচিত এম.পি ফজলুল হক মিলন তার নিজ বাস ভবনে পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করার সময় এসব কথা বলেন। তিনি আরও বলেন বিগত দিনের অবহেলিত পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব। আজকের এ বিজয় আমার একার নয় এটা আমার নির্বাচনী এলাকার সকলের বিজয়। আপনারা বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন আর সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।এ সময় পূবাইল সাংবাদিক ক্লাবের, সভাপতি রবিউল আলম, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল ভুঁইয়া,দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া ,ঢাকা টাইমস এর টঙ্গী -পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন,আসিব রহমান, জাহিদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd