• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

কালিগঞ্জ উপজেলা বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name / ৪৮১ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ কালিগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে গণসমাবেশ করেছে কালিগঞ্জ উপজেলা বিএনপি।বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টায়

উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার সোহরাওয়ার্দী পার্কে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশটিতে সদস্য সচিব ডা: শেখ সফিকুল ইসলাম বাবু ও উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সমন্বয়ক মো: হাবিবুর রহমান হাবিব।

 

উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, জেলা তাতি দলের আহবায়ক শাহারিয়ার রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ,

জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন প্রমুখ। জেলা জাসাস এর আহবায়ক জিল্লুর রহমান  কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল।জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহি এছাড়াও কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং তার অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিসহ জনসাধারণে পরিপূর্ণ হয় সভাস্থল। সমাবেশটিতে বক্তারা বলেন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছানো। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো সহ মানবাধিকার বাস্তবায়ন এবং গত দেড় দশক যাবত সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চি,

করা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সাম্য মানবিক ও উন্নত রাষ্ট্রে পরিনত করা সম্ভব। তারা জনগণকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাওয়ার দৃড় অঙ্গীকারন ব্যক্ত করেন।

 


More News Of This Category
bdit.com.bd