• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’

মেয়র টিটু’র সহযোগীতায় যুবলীগ নেতা ইঞ্জিঃ ইমতিয়াজ এর পক্ষ থেকে এতিম খানায় শতাধিক এতিম অসহায়কে শীত বস্ত্র বিতরণ

Reporter Name / ৫৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন (ময়মনসিংহ ): বুধবার ২৭ জানুয়ারী সন্ধ্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ ইকরামুল হক টিটু এর সার্বিক সহযোগিতায় এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমদ বুলবুল এর পক্ষ থেকে নগরীর মোমেনশাহী মহিলা শিশু (সদন) বালিকা এতিম খানায় ও গরীব অসহায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন মসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা সংগ্রামী আহবায়ক শাহীনুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান ফরহাদ আলম খান সোহেল, মহানগর যুবলীগ নেতা মিল্টন খন্দকার ,জেলা ছাত্র লীগ নেতা সোলাইমান কবির সহ প্রমুখ। অনুষ্ঠানে মসিক মেয়র সকলের কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং মানবিক যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমদ বুলবুল সব সময় এতিম অসহায় মানুষদের পাশে ছিলো,ভবিষ্যতে থাকবে এ আশা ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার বিনীত অনুরোধ জানান।


More News Of This Category
bdit.com.bd