• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোট আজ

Reporter Name / ৩৮৭ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ৯২টি কেন্দ্রের মধ্যে নির্বাচন সম্পন্ন হলেও একটি কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই ছাড়াও পুলিশকে মারধর করলে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়। অন্য কেন্দ্রগুলোর ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৯৮৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।ওই কেন্দ্রে মোট ভোট তিন হাজার ৩২। উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নিকটতম প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথসাহা (স্বতন্ত্র) সুষ্ঠু ভোটগ্রহণ ও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনের ভোটকেন্দ্র ও তার চারপাশে ১২টি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের চারপাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বেষ্টনী। র‍্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার-ভিডিপির থাকছে কড়া

নিরাপত্তা ব্যবস্থায়। এ ছাড়াও মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। গতকাল শুক্রবার এমন চিত্র দেখা গেছে স্থগিত ওই ভোটকেন্দ্রে।

ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘নির্বাচনের শতভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ‘উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রর প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারও পরিবর্তন করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd