• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’

বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে ২১ আগস্ট সন্ত্রাসী গ্রেনেড হামলার কালো দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫৫০ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে ২১ আগস্ট সন্ত্রাসী গ্রেনেড হামলার কালো দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় সাবেক জেলা আওয়ামী লীগ উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু কাওসার মিলন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে বক্তৃতা প্রদান করেন এবং নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।


More News Of This Category
bdit.com.bd