• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’

ফুলবাড়ীয়ায় ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক পেলেন সাইদুল ইসলাম

Reporter Name / ৪৬৪ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

ফুলবাড়ীয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ‘টিউবওয়েল’ প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিলে তিনি তার প্রত্যাশিত টিউবওয়েল প্রতীক পান।

সোমবার (১৩ মে) সকালে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুল আলম এ প্রতীক বরাদ্দ করেন।

প্রত্যাশিত প্রতীক পেয়ে মো. সাইদুল ইসলাম জানান, “আল্লাহর রহমতে আমার সমর্থকদের প্রত্যাশিত ‘টিউবওয়েল’ প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার বিশ্বাস, দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটারবৃন্দ টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

ভাইস চেয়ারম্যান পদে গোটা উপজেলায় সাইদুল ইসলামের পক্ষে ব্যপক জনমত তৈরি হয়েছে। ‘টিউবওয়েল’ প্রতীক বরাদ্দ পাওয়ায় সাধারণ ভোটার থেকে সব মহলে বেশ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীর মধ্যে আব্দুল কদ্দুস ‘চশমা’, রফিকুল ইসলাম ‘মাইক’, মো. কামরুজ্জামান ‘তালা’ ও মো. কামরুজ্জামান পারভেজ ‘টিয়াপাখি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

তফসিল অনুযায়ী এবার শুরু হবে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


More News Of This Category
bdit.com.bd