• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম,এস,এস পূবাইলে তরুণ উদ্যোক্তা হাফেজ মোঃ শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলা ও টাকা ছিনতাই।  পবিত্র মাহে রমজান উপলক্ষে পূবাইল গাজীপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম। পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম

চিন্ময়ের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছেলেকে পুলিশে দিলেন বাবা

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট করার কারণে বাবা বিমল দাস তার ছেলে অভি দাসকে থানায় সোপর্দ করেন। গতকাল বুধবার সুনামগঞ্জের জামালগঞ্জে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার রাতে অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই’ লিখে একটি পোস্ট দেয়। এ কিশোর আরও লেখে, ‘যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে আপনারা ভুলবেন না, সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম, রাম।’

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয় অভি দাস (১৭)। সে তার পোস্টে যুদ্ধের হুঁশিয়ারিও দেয়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আলেম-ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ও তাকে গ্রেপ্তারের দাবি জানান।

বিকেলে উপজেলার আলেম-ওলামারা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে অভির বাবা বিমল দাস ছেলে ভুল করেছে বলে জানান এবং ছেলেটাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। পরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থানায় গেলে অভি দাসও উপস্থিত হয়ে সবাইকে বলেন, ‘এটা আমার ভুল হয়েছে।’ পরে মুচলেকা দিয়ে ছাড়া পান অভি দাস।
এ প্রসঙ্গে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন বলেন, ‘বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’


More News Of This Category
bdit.com.bd