• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’

অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

Reporter Name / ৪৪৭ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সভাপতি পদে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও তার মনোনীত অনূন্য ৯ম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে একজন প্রতিনিধির কথা বলা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে গত ২০ আগস্টের জারি করা

প্রজ্ঞাপনের (ক) অনুচ্ছেদের শেষাংশের ‘উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে; এবং’ শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলি দিয়ে প্রতিস্থাপন করা হলো।

বর্তমান শব্দাবলি -উপজেলা পর্যায়ে

উপজেলা নির্বাহী অফিসারকে; এবং। প্রতিস্থাপিত শব্দাবলি- উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার-উপজেলা পর্যায়ে অন্যূন ৯ম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত প্রতিনিধিকে।


More News Of This Category
bdit.com.bd