• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম

ফুলবাড়ীয়ার গণধর্ষণ মামলার আসামী বাবুল র‍্যাবের হাতে গ্রেপ্তার

Reporter Name / ১১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সন্তোষপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবুল মল্লিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৪ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি জেলার ফুলবাড়ীয়ায় ভুক্তভোগী এক নারী গণধর্ষণের শিকার হন। ওই নারীর স্বামী কাঁচামালের ব্যবসা করায় তিনি প্রায় সময় বাড়ির বাইরে থাকতেন৷ এই সুযোগ কাজে লাগিয়ে বাবুল মল্লিক বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিত। গত ২৫ ডিসেম্বর ওই নারী কেশরগঞ্জ বাজার থেকে ফেরার পথে বাবুল ও তার বন্ধু মিলে জোরপূর্বক তাকে সন্তোষপুর রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে।

এসময় অভিযুক্তরা ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই নারী বিষয়টি তার স্বামীকে মোবাইলে জানান এবং পরের দিন ফুলবাড়িয়া থানায় গণধর্ষণ মামলা হয়। এরপর বাবুল ও ফরিদ এলাকা থেকে পালিয়ে যায়।

র‍্যাব-৩-এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন বলেন, র‍্যাব জানতে পারে ধর্ষণ মামলার পলাতক আসামি বাবুল মল্লিক ঢাকায় আত্মগোপনে রয়েছে। পরে ধূর্ত বাবুল নিজের স্থান পরিবর্তন করে ফতুল্লায় অবস্থান করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ বাবুল মল্লিককে গ্রেপ্তার করে। এই মামলার ২ নম্বর আসামি ফরিদ হাসান এখনো পলাতক রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


More News Of This Category
bdit.com.bd