• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে সি এস এস অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম,এস,এস পূবাইলে তরুণ উদ্যোক্তা হাফেজ মোঃ শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলা ও টাকা ছিনতাই।  পবিত্র মাহে রমজান উপলক্ষে পূবাইল গাজীপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম। পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম

গাজীপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

Reporter Name / ৪৬০ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার উপর জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে , ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তার নাম দিলীপ চন্দ্র দাস,
বর্তমানে সে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আছেন , ওই হামলায় ব্যাংক কর্মকর্তা সহ তার স্ত্রী ও মা আহত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজে চিকিসাধীন অবস্থায় আছেন,
আহতদের সকলের বাড়ি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ড এর তালটিয়া (বানিয়া বাড়ি)এলাকার।
ঘটনার পর আজ মঙ্গলবার১৪ (অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে হামলাকারী ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো চার পাচ জনের নামে স্থানীয় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন একই এলার প্রভাত চন্দ্র দাস, সুসান্ত চন্দ্র দাস, প্রদিপ চন্দ্র দাস ও রাম চন্দ্র দাস।
ব্যাংক কর্মকর্তা দিলীপ চন্দ্র দাস জানান, বেশ কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্তরা আমার জমি দখলের চেষ্টা করছে, এমনকি আমার জমিতে কাজ করতে গেলে বাধা দেয় ও হুমকি প্রদান করে আসছিল, আজ সকালে জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় সালিশি বৈঠকে আমার ও আমার পরিবারের উপর পরিকল্পিত হামলা করা হয়, আমি এর সঠিক বিচার দাবি করছি।
এ সময় ব্যাংক কর্মকর্তার গলায় ও হাতে থাকা ৪ লক্ষ বিশ হাজার টাকার সর্ণালাংকার ছিনিয়ে নেওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়,
অভিযুক্ত প্রদিপ চন্দ্র দাস সাংবাদিকদের জানান স্থানীয় সালিশে তার সাথে কথা কাটাকাটি হয়েছে, আমরা মারপিট করিনি, অভিযোগ বিষয়ে জানতে চাইলে সে জানায় আমরা থানায় কোন অভিযোগ ও করিনি।
পূবাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd