• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব ভূঁইয়ার ঈদ শুভেচ্ছা পূবাইলে সি এস এস অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম,এস,এস পূবাইলে তরুণ উদ্যোক্তা হাফেজ মোঃ শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলা ও টাকা ছিনতাই।  পবিত্র মাহে রমজান উপলক্ষে পূবাইল গাজীপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম। পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

কক্সবাজারে পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু

Reporter Name / ৩৪৫ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(রমজান আলী): ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরের বাদশা ঘোনায় পাহাড় ধ্বসে গর্ভবতী স্ত্রীসহ স্বামীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুলিশ লাইনের পিছনে বাবশা ঘোনা এলাকায় এই পাহাড় ধ্বসের

ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।

কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর
হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড় ধ্বসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

প্রতিবেশী এবং স্বজনেরা জানিয়েছেন, রাতভর ভারী বর্ষণের কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধ্বসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করা হলেও কেউ সাড়া দেয়নি। পরে স্থানীয়রা কয়েকঘন্টা চেষ্টা করে মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।

জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম। তার সাথে ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাইমুনা। তাদের এই অকাল মৃত্যুতে শোকাভিভূত বাদশা ঘোনা এলাকার মানুষ এবং তাঁদের আত্মীয়স্বজন।

এদিকে, গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পৃথক ৪টি স্থানে ও পালংখালীতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে এক স্কুল ছাত্রসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন স্থানীয় বাসিন্দা ও অপর ৯ জন রোহিঙ্গা বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd