• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম,এস,এস পূবাইলে তরুণ উদ্যোক্তা হাফেজ মোঃ শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলা ও টাকা ছিনতাই।  পবিত্র মাহে রমজান উপলক্ষে পূবাইল গাজীপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম। পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম

জাতীয় সংসদের হুইপ হলেন মাশরাফি

Reporter Name / ৩৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: জাতীয় সংসদের হুইপ হিসেবে মাশরাফি বিন মর্তুজাসহ পাঁচজন সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি ছাড়া অন্য হুইপরা হলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)। তাদের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ সদ্য বিদায়ী একাদশ সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবার দ্বিতীয়বারের মতো নড়াইল–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


More News Of This Category
bdit.com.bd