• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ১৯ জন জুয়াড়ী গ্রেফতার

Reporter Name / ৫৯২ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন(ময়মনসিংহ) : ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) অভিযানে ১৯ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। শনিবার রাতে জেলা সদরের নামা কাতলাসেন একটি ইটভাটা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জুয়া নির্মুল করতে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নামা কাতলাসেন একটি ইট ভাটা থেকে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মোঃ মনির মোঃ শারিক ওরফে ঘোসা মিয়া, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ মোস্তাকিন, মোঃ আশরাফুল, মোঃ বিল্লূ মিয়া, মোঃ মাসুদ রানা ওরফে মাসুম, মোঃ সবুজ মিয়া, মোঃ রুবেল, মোঃ আলামিন, মোঃ সবুজ মিয়া, মোঃ হাসেম মিয়া, মোঃ নাজমুল মিয়া, মোঃ আনারুল, মোঃ রমজান মিয়া মোঃ সোহাগ মিয়া, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মোতালেব মিয়া ও মোঃ রফিকুল ইসলাম ওরফে রবি।

গ্রেফতারকৃত ১৯ জুয়াড়ির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd