• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পূবাইলে বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শামীমা আক্তার প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল মেট্রো থানা জাতীয়তাবাদী মহিলা দল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রাজিব ভূইয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম এস এস  বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব পহেলা বৈশাখ: ফাহিম পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

পূবাইলে চুরি যাওয়া কাভার্ড ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার,গ্রেফতার ২

Reporter Name / ৫৭৮ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি কাভার্ডভ্যান চুরি হওয়া গাড়িটির যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে পূবাইল থানা পুলিশ।এ সময় গাড়ি চুরির সঙ্গে জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন শান্তিনগর সাকিনস্থ জাবেদ ফিলিং স্টেশন এর পূর্ব পাশে সোহেল অটো মোবাইল এর ভিতর হতে কাভার্ডভ্যানটির যন্ত্রাংশ উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী থানার টাংগারপাড়া (মটকি বাড়ী) এলাকার মোঃ নাজুর ছেলে সোহেল (৩০) ও মোঃ শফিকুল ইসলাম সোহেল (৩৬) তাদের বিরুদ্ধে পূবাইল থানায় একটি মামলা দায়ের করে।

মামলার বরাত দিয়ে পূবাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সুলতান শাহ শাওন এর একটি টাটা ৪০৭ মডেলের কার্ভার ভ্যান গাড়ী যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১৪-৯৭৭৯। আসামী সোহেল তার অধিনে বেতনভুক্ত হইয়া প্রায় ষোলো দিন ধরিয়া মাজুখান এক্সকুলুসিভ ক্যান লিমিটেডের বিভিন্ন মালামাল কাভার্ডভ্যান গাড়ী দ্বারা আনা নেওয়া করতো এবং গাড়ীটি এক্সকুলুসিভ ক্যান লিমিটেডের গ্যারেজে থাকতো। ওখান থেকেই গত (৬সেপ্টেম্বর) দুপুরে গাড়ীটি চুরি করে নিয়ে যায় প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামিরা।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানান, গাড়ি চোরদের ধরতে এবং গাড়িটি উদ্ধার করতে তদন্ত শুরু করে পুলিশ। পরে গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া গাড়িটির অংশবিশেষ উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd