• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

পূবাইলে নাবালিকা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

Reporter Name / ৬৪৫ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের পূবাইল এলাকা থেকে অপহরণের শিকার এক অপ্রাপ্তবয়স্ক নাবালিকা শিক্ষার্থীকে টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এজাহারভুক্ত প্রধান আসামি সিয়াম আল হাবিব খানকে।

রোববার ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় মামলা দায়ের করেছিলেন।

সোমবার ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মিরের বাজার ফ্লাইওভারের নিচ থেকে ২২ বছর বয়সী সিয়াম আল হাবিব খানকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, এসআই (নি.) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর আসামিকে পূবাইল থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট পূবাইলের মাজুখান এলাকা থেকে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে দীর্ঘদিন আটক রেখে ধর্ষণ করে আসামি। পরে ভুক্তভোগী মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান পরিবারের কাছে জানালে তারা তাকে উদ্ধার করেন। ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করলে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd