সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ: গণশুনানী, ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহীতাদের সেবা সহজিকরণ, নিয়মিত খাজনা পরিশোধের উপকারিতা, ঔষধি গাছের চারা রোপন, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সেরা ভূমি উন্নয়ন কর দাতাদের মাঝে পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে।
১৪ জুন বিকালে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাপনী দিনে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার এর সভাপতিত্বে ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রুহুল আমিন, ভূমি সহকারী কর্মকর্তাসহ উপজেলা ভূমি অফিসে কর্মরতরা উপস্থিত ছিলেন।
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যের আলোকে এবারের ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছিল গত ৮ জুন (শনিবার)।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : weeklybibek2019@gmail.com
© THE WEEKLY BIBEK © 2025