মোঃ সাবিউদ্দিন: বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান।
বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু্'র নির্দেশে সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচী পালন করেছে।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবক লীগ। বেলা ১২ টায় এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে নূর হোসেন স্কয়ার ঘুরে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : weeklybibek2019@gmail.com
© THE WEEKLY BIBEK © 2025