
গাজীপুর মহানগরের পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মারুফ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ৩১ আগস্ট দুপুরে মেঘডুবি এলাকায় ভাড়া বাসার সামনে মহাসড়ক থেকে সবুজ রঙের ইজিবাইকটি চুরি হয়। এ ঘটনায় মামলা হলে তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় লক্ষণদিয়া ব্রিজ এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকসহ মারুফকে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম ভূরুলিয়া এলাকার আলউদ্দিন শেখের ছেলে।গ্রেফতার মারুফকে আদালতে পাঠানো হয়েছে।