আসিফ রায়হান:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব। সবাইকে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আবু সাঈদ সরকার পূবাইলবাসীসহ দেশবাসীর সার্বিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : weeklybibek2019@gmail.com
© THE WEEKLY BIBEK © 2025