
নিজস্ব প্রতিনিধিঃ
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমন্ত থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্দ দিয়ে কয়েকজন নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিওপির হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের শিকড়ি গ্রামের মো.সাইফুল্লাহ’র বাড়িতে অভিযান।
এসময় অবৈধভাবে ভারত যাওয়ার প্রস্তুতিকালে সেখান থেকে উক্ত দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে, এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : weeklybibek2019@gmail.com
© THE WEEKLY BIBEK © 2025