আসিফ রায়হান:
স্থানীয় যুবসমাজ এর উদ্যোগে -হারবাইদ সড়কের স্বেচ্ছাশ্রমে আগাছা জঙ্গল অপসারণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৫ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের ৪২ নং ওয়ার্ডের তালটিয়া -হারবাইদ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সড়কের দুই পাশ আগাছা ঘন জঙ্গলে আচ্ছন্ন থাকায় এটি যান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
এছাড়া, জঙ্গলে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর বাসস্থান তৈরি হওয়ায় স্থানীয়দের দৈনন্দিন জীবনেও দেখা দিয়েছে আতঙ্ক। তবে এবার এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন স্থানীয় যুবসমাজ, যারা স্বেচ্ছাশ্রমে সড়কের জঙ্গল পরিষ্কারের মহৎ উদ্যোগ নিয়েছেন।
হারবাইদ সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের দুই পাশে গাছপালা ও ঝোপঝাড় বেড়ে উঠেছে। এর ফলে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে এবং দিনের বেলায়ও অন্ধকারাচ্ছন্ন থাকে।
এমন পরিস্থিতিতে স্থানীয় যুবকরা স্বেচ্ছায় এগিয়ে এসে সড়কের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছেন। তাদের এই উদ্যোগে সাধারণ মানুষও সহযোগিতা করছেন। স্থানীয় বাসিন্দা আইনুল ইসলাম বলেন, “এতদিন কেউ এই সমস্যার দিকে নজর দেয়নি। যুবকরা নিজেদের উদ্যোগে কাজ করছে দেখে আমরা খুবই খুশি। মোঃ রাসেল হোসেন বলেন ,এই উদ্যোগ শুধু একটি সড়কই পরিষ্কার করেনি, বরং সমাজের উন্নয়নে যুবশক্তির গুরুত্ব। এমন স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা অন্যান্য এলাকার জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।